রেলে পরিকাঠামো উন্নয়নের দাবিতে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল ষ্টেশন মাস্টার মারফত ডি আর এমের কাছে ডেপুটেশন প্রদান করলো কালিয়াগঞ্জের ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি। এদিন সকালে প্যাসেঞ্জার ট্রেন রাধিকাপুর থেকে কাটিহার যাবার আগে ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির প্রতিনিধি দল ষ্টেশন মাস্টার আশোক কুমার রজকের সাথে দেখা করে তাদের ৬ দফা দাবি দাওয়া সম্মলিত স্মারক লিপি তার হাতে তুলে দেওয়া হয়। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম রাধিকাপুর-কলকাতা গামী ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধির ফলে ষ্টেশন পেরিয়ে ট্রেনটি দারানোর ফলে মহিলা ও প্রতিবন্দীদের ট্রেনে উঠতে সমস্যা হচ্ছে। কারন সংরক্ষিত কোচটি স্টেশনের বাইরে চলে যাওয়ার ফলে। এই সমস্যার কথা আমরা তুলে ধরেছিলাম বেশ কিছুদিন আগে। এবারে সেই সমস্যার সমাধানের জন্য কালিয়াগঞ্জের ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি ষ্টেশন মাস্টার মারফত ট্রেনের কাটিহার ডিভিশনের ডি আর এমের কাছে ডেপুটেশন দিল। যাতে যত শীঘ্র এই সমস্যার সমাধান বের করুক রেল কর্তিপক্ষ। ষ্টেশনের প্লাট ফর্ম বৃদ্ধি কিংবা মহিলা ও প্রতিবন্দীদের কোচটি ষ্টেশনের মধ্যে থাকে ট্রেনের সেই ব্যাবস্থা করা হক, এছাড়াও তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হল ২ নং প্লাটফর্মে পানিয় জল, শোচাগার ও পর্যাপ্ত আলো সহ যাত্রীদের বসার ব্যবস্থা করতে হবে, ফুট ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, ১০.৩০ মিনিট সকালে রাধিকাপুর - কাটিহার লোকাল ট্রেন থাকার ফলে ২ নং রেল গেট দীর্ঘক্ষন বন্ধ থাকার ফলে বিদ্যালয় ও কলেজ গামী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারন যাত্রী ও যানবাহন চলাচলে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ষ্টেশনে ট্রেন ঢুকার পড়েই অল্প সময়ের মধ্যেই গেটটি খুলে দেওয়া হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি সভাপতি কানাই শেঠ, সম্পাদক চিন্ময় দেবগুপ্ত, প্রকাশ কুন্ডু সহ আরো অনেকে।
কালিয়াগঞ্জ ষ্টেশন মাস্টার অশোক কুমার রজক জানান, বিষয়টি তিনি কাটিহার ডিভিশনের ডি আর এমকে জানাবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/IQS6-DbLsyw